দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান,সার্বিক সহযোগিতায় "আল ইনসাফ" ও রাইট টক বাংলাদেশ

মো:মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:১০, শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মানিকগঞ্জ দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সংগঠন "আল- ইনসাফ" মানবিক ফাউন্ডেশন এবং রাইট টক বাংলাদেশ সংগঠনের সহযোগিতায় এই  কর্মসূচি পালিত হয়। দৌলতপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান  নুরেন এর নেতৃত্বে সামাজিক সংগঠন আল- ইনসাফ  মানবিক ফাউন্ডেশন এবং রাইট টক বাংলাদেশ এর কর্মীদের নিয়ে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও নাহিয়ান নুরেন । এরপর উপজেলা প্রেসক্লাব সংলগ্ন এবং সদর বাজারে এবং বাস স্ট্যান্ড  এই পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়।


অভিযানকালে ইউএনও নাহিয়ান নুরেন  বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়