নেত্রকোনার আটপাড়া উপজেলার ভাশাটি গ্রামের জামে মসজিদে অনুদান প্রদান

মোঃ আশিক মিয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২১, শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোনার আটপাড়া উপজেলার ভাশাটি গ্রামের জামে মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতার জন্য মাননীয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম এর সহায়তায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার অনুদান চেক প্রদান করা হয়েছে।

সম্প্রতি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও এলাকার সাধারণ মানুষ বিচারপতি মোস্তফা জামান ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রাপ্ত এই অনুদানের অর্থ জামে মসজিদের উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজে ব্যয় করা হবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত থাকবে।

এদিকে এলাকাবাসী এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়