যুব স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২৬-এ শ্রেষ্ঠ যুব নেতৃত্বের সম্মাননা পেলেন আশরাফুল আহমদ
শেখ মোহাম্মদ পারভেজ , ঢাকা || বিএমএফ টেলিভিশন
স্বেচ্ছাসেবী কার্যক্রম, যুব নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘যুব স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২৬’-এ শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার অর্জন করেছেন শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর পল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের পক্ষ থেকে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
স্বেচ্ছাসেবী নেতৃত্বের মাধ্যমে তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
এবারের পুরস্কারের মূল প্রতিপাদ্য ছিল—‘স্বেচ্ছাসেবায় নেতৃত্ব, তারুণ্যের মাধ্যমে পরিবর্তন’ এবং ‘যুব ধরবে কর্মে হাল, দেশ উন্নয়ন সর্বকাল’।
আশরাফুল আহমদ দীর্ঘদিন ধরে শিক্ষা, সাংবাদিকতা, সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ, যুব উন্নয়ন ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মানুষের কল্যাণে নানা স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় তিনি ভূমিকা রেখে আসছেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় আশরাফুল আহমদ বলেন, মানুষের কল্যাণে কাজ করাই স্বেচ্ছাসেবার মূল উদ্দেশ্য। কোনো পুরস্কার বা সম্মাননা কাজের শেষ নয়; বরং এটি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে শিক্ষা, মানবিকতা, পরিবেশ ও সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তার এ অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি তরুণদের স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।