মেহেরপুর সীমান্তে বিজিবির হাতে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-২

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৪, রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আসাদুল  ও জুয়েল হোসেন ।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  নাজিরাকোনা বিওপির একটি টহল দল নাগারবিল এলকায় অভিযান চালায়। দুপুর সাড়ে ১২টা  দিকে দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

পরে  ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়