নড়াইলে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৪ লাখ ৮০ হাজার টাকার ঋণ
মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল || বিএমএফ টেলিভিশন
নড়াইল প্রতিনিধি: নড়াইলে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। এ বছর ছয়জন যুবকের মধ্যে মোট ৪ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান।
জাতীয় যুব দিবস উপলক্ষে নড়াইলে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চারা বিতরণ, রক্তদান, মাছের পোনা অবমুক্তকরণ, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ও ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন।