সাভারের পশ্চিম ব্যাংক টাউনে ১ নভেম্বর মাদকবিরোধী অভিযান, কঠোর হুঁশিয়ারি এমপি সালাউদ্দিন বাবুর

শেখ মোহাম্মদ পারভেজ, ঢাকা || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৫২, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় আগামী ১ নভেম্বর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় পশ্চিম ব্যাংক টাউন কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যার কাছে মাদক পাওয়া যাবে, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আগামী ১ নভেম্বর পশ্চিম ব্যাংক টাউন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচনা সভায় পশ্চিম ব্যাংক টাউন কল্যাণ সোসাইটির সভাপতি রায়হান মিয়া, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য সাভার উপজেলা পরিষদে বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়