আলমডাঙ্গার কৃতি সন্তান অধ্যাপক লাল মোহাম্মদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে প্রেষণে নিয়োগপ্রাপ্ত

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:৪১, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুষ্টিয়ার আলমডাঙ্গার কৃতি সন্তান এবং কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক লাল মোহাম্মদ ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল-এর অধ্যক্ষ হিসেবে প্রেষণে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ নিয়োগে আলমডাঙ্গাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে অধ্যাপক লাল মোহাম্মদ নিষ্ঠা, সততা, মেধা ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে শিক্ষা অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং শিক্ষার প্রতি গভীর অঙ্গীকার তাঁকে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভে সহায়তা করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শিক্ষাবিদ ও সচেতন মহলের প্রত্যাশা, অধ্যাপক লাল মোহাম্মদের দূরদর্শী নেতৃত্বে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি নতুন নতুন সাফল্য অর্জনের মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তার অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

আলমডাঙ্গাবাসীর জন্য এটি অত্যন্ত গৌরবের বিষয় যে, তাদের এলাকার একজন কৃতি সন্তান দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন। এ উপলক্ষে আলমডাঙ্গাবাসীর পক্ষ থেকে অধ্যাপক লাল মোহাম্মদকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত শুভকামনা।

সকলেই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়