বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে নিয়োগ, পদ ৫৬

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:১৯, শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এবং বিভাগীয় কার্যালয়সমূহে ৯ থেকে ১৬তম গ্রেডের ১১টি ক্যাটাগরিতে মোট ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। 

পদের নাম ও সংখ্যা

১. সহকারী পরিচালক—৩টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. গবেষণা কর্মকর্তা—১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজকল্যাণ/সমাজকর্ম/সমাজবিজ্ঞান/অর্থনীতি/লোকপ্রশাসন/রাষ্ট্রবিজ্ঞান/জনসংখ্যা বিজ্ঞান/নৃ-বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. সহকারী প্রোগ্রামার —১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. সহকারী মেইনটেন্যান্স —১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পরিবহন কর্মকর্তা —১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ১৬,০০০-৩৮,-৬৮০ টাকা (গ্রেড-১০)

৬. হিসাবরক্ষক —৯টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৭. কম্পিউটার অপারেটর —৯টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৮. ক্যাশিয়ার —১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৯. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক— ১৯টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর— ৯টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১১. গাড়িচালক —২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা: ১৫ জুন ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হবে।

আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা। ৬ থেকে ১১ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 

আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৬


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়