বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এমটিও। এ পদে নিয়োগে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহীদের জন্য আবেদনের শেষ সময় ৯ জুলাই ২০২৬। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনে বয়সসীমা: ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা এমটিও পদে শিক্ষানবিশকালে মাসে বেতন ৬০ হাজার টাকা। এ পদে এক বছর সন্তোষজনকভাবে কাজ সম্পন্ন করার পর প্রযোজ্য সুবিধাদিসহ মাসে বেতন পাবেন ৭৫ হাজার টাকা। এ সময় তাঁর স্থায়ী পদ হবে সিনিয়র অফিসার।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ৯ জুলাই ২০২৬