মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে বিএমএফ টেলিভিশনের এমডির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৪৫, রবিবার, ৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রখ্যাত শিক্ষক প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম তারেক।

এক শুভেচ্ছা বার্তায় জহুরুল ইসলাম তারেক বলেন, “প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন একজন দক্ষ শিক্ষাবিদ, গবেষক ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তিত্ব। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর নিয়োগ উচ্চশিক্ষা অঙ্গনের জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক পদক্ষেপ। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা এবং সুশাসনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি নবনিযুক্ত উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাঁর এ নিয়োগে শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়