সাধারণ জনগণের নিরাপত্তা আজ কোথায়?

মোঃ সাগর আলী | || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:২৯, বুধবার, ৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী রুপসা এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক ত্রুটি হওয়ার পরও সাধারণ জনগণকে নিয়ে চিলাহাটির উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণভাবে ছেড়ে যাচ্ছে। খুলনা থেকে ছেড়ে আসার পর একটি কোচ বিকলাঙ্গ হয়ে যায়, পরে সেই কোচটি ভেড়ামারা স্টেশনে আসার পর একেবারে যাওয়ার অযোগ্য হয়ে যায়, প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট বিলম্ব নিয়ে ভেড়ামারা স্টেশনে ২ টা নাগাদ প্রবেশ করে। ভেড়ামারা স্টেশনে আসার পর ভেঙ্গে যাওয়া অংশটি একটি তারের মাধ্যমে বেঁধে নেওয়া হয় ঈশ্বরদী স্টেশন পর্যন্ত।

এতে করে যাত্রীরা হচ্ছে ভোগান্তি এবং চলাচল ঝুঁকিপূর্ণ। 
দিন দিন ট্রেনে চলাচল বেড়েই চলেছে দুর্ঘটনা এবং যাত্রীদের নিরাপত্তাবিহীন। প্রতিনিয়তই ঘটছে একটি না একটি ট্রেনে দুর্ঘটনা। আগে ট্রেন চলাচল ছিলো নিশ্চিন্তায় কিন্তু এখন তা হয়ে গেছে অনিশ্চয়তা। কে দুর্ঘটনার জন্য দায়ী ট্রেন কর্তৃপক্ষ নাকি চালকের অসাবধানতা? এর শেষ কোথায়? এই ট্রেন ঘটনায় প্রতি বছরই চলে যাচ্ছে কয়েকশো নিরীহ প্রাণ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়