মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জামায়াত আমীরের

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:১৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা (এসএসসি) অনুষ্ঠিত হচ্ছে, যা সন্তোষজনক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, মেধার যত বিকাশ ঘটবে, জাতি তত এগিয়ে যাবে। আমরা চাই না রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার ও দেশ পরিচালিত হোক; বরং মেধাকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালিত হওয়া উচিত। এটি জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল।

এক প্রশ্নের জবাবে চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাবে জ্ঞান অর্জনের জন্য, রক্ত ঝরানোর জন্য নয়। যে দলেরই রক্ত ঝরুক, তা সমানভাবে দুঃখজনক।

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গন মানুষের মতো মানুষ হওয়ার জায়গা। সেখানে অমানবিক কোনো কাজ গ্রহণযোগ্য নয়। আমরা এ ধরনের ঘটনার নিন্দা জানাই এবং ভবিষ্যতেও এ বিষয়ে সোচ্চার থাকব।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়