ভাংচুর, লুটপাট, হত্যার হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগে সাংবাদ সম্মেলন।

শেখ মোঃ আল আমিন ‎তালা সাতক্ষীরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:৩৫, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

‎তালা প্রেস ক্লাবে মৎস্য ঘেরের বাসা ভাংচুর, লুটপাট,  হত্যার হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
‎বুধবার (২২ এপ্রিল ) সকাল ১২ টায় তালা প্রেসক্লাবের হল রুমে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার তালা ইউনিয়নের জেয়ালা গ্রামের হানেফ মোড়লের ছেলে ও ২ নং ওয়ার্ড ইউ পি সদস্য মোঃ নজরুল ইসলাম মোড়ল। 
‎লিখিত বক্তব‍্যে তিনি বলেন, গত মঙ্গলবার  (২১ এপ্রিল)  ভোরে উপজেলার জেয়ালা নলতা গ্রামের কোলাজবিলে আমার একটি মৎস্য  ঘেরে আছে, উক্ত ঘেরের বাসায় মোফাজ্জেল সহ আনুমানিক ৫/৬ জন চুরি, লুটপাট করা সহ আমার ছেলে শামিম মোড়ল কে হত্যা করার চেষ্টা করা হলে জীবন রক্ষার্থে দৌড়ে পালিয়ে রক্ষা পায়। এসময় তারা বাক্স ভেঙে ২ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে যায়। 

‎নজরুল ইসলাম বলেন, আমি আমার নিজের জমি ও অন্যের জমি হারি নিয়ে ঘের তৈরী করে ১০ বছর যাবৎ মাছ চাষ করে আসছি। ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মকবুল সরদারের ছেলে মোফাজ্জেল সরদার আমার ঘেরের পাশে সরকারী জায়গায় অবৈধ ভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করে। তাদের নির্দিষ্ট কোনো আয়ের উৎস না থাকায় আমার ঘেরসহ বিভিন্ন ঘেরে মাছ চুরি করে। আমি একাজে বাঁধা দিলে তারা আমাকে হত্যার পরিকল্পনা করে। আমি দিনের বেলায় বাড়িতে থাকলেও রাতে ঘেরে থাকি। গতকাল বাড়িতে কাজ থাকায় ছেলে শামিম কে ঘেরে পাঠিয়ে ছিলাম। এদিন ভোর রাতে মোফাজ্জেল সরদার, তার ছেলে দেলোয়ার, মিজানুরসহ ৫-৬ জন অপরিচিত লোক বেকি দা, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার ঘেরের বাসায় গিয়ে দরজা খুলতে বলে। সে দরজা খুললে আমাকে না পেয়ে ছেলেকে জবাই করার চেষ্টা করে। সে তাদের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে ডাকচিৎকার করলে অন্যান্য ঘেরের লোকজন এগিয়ে আসায় তারা পালিয়ে যায়। তারা যাওয়ার সময় আমাকে হত্যা করা হবে বলে শাসিয়ে যায়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভূগছি বলে জানান তিনি। 
‎লিখিত বক্তব্যে পার্শ্ববর্তী ঘের মালিক আব্দুর রহমান ও আসমত খাঁ বলেন, শামিমের ডাকচিৎকারে এগিয়ে গিয়ে দেখি, মোফাজ্জেল সরদার, তার ছেলে দেলোয়ার, মিজানুরসহ ৫-৬ জন লোক ঘাড়ে লম্বা দা ও ছুরি সহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছে। এসময় যেখানে পাবে সেখানে নজরুল মেম্বর কে হত্যা করা হবে বলে শাসাতে থাকে।
এ ব্যাপারে ইউ পি সদস্য মোঃ নজরুল ইসলাম মোড়ল লিখিত বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা চান এবং মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করেন।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়