উত্তরায় ঈদ জামাত শেষে এমপি জাহাঙ্গীরের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক | || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৫৫, মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

 

 

 

রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ  সম্পাদক এবং হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মনোয়ারুল ইসলাম তিতাস।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়