রাঙ্গাবালীতে বাসেদ সরদার টেকনিক্যাল স্কুলে বার্ষিক ক্রিড়া ও নাট্যানুষ্টান অনুষ্ঠিত
মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাসেদ সরদার টেকনিক্যাল স্কুল আয়োজিত, চারটি স্কুল যৌথভাবে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও নাট্যঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আট টায় প্রথম অধিবেশনে পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য মধ্যদিয়ে শুরু হয় ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে দুইশত প্রতিযোগী অংশ গ্রহন করেন। তৃতীয় থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীরা ক গ্রুপ থেকে গ গ্রুপ ক্যাটাগরীতে প্রতিযোগিতা করে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন ইউনিটের চারটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিদ্যালয় গুলো হল-গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরহালিম সরকারি প্রাথমিক বিদ্যালয়,চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিগ্রি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে ১ম ২য় ৩য় স্থান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাসেদ সরদার টেকনিক্যাল ইনিস্টিউটের প্রতিষ্ঠাতা সভাপতি বাসেদ সিমন। ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পাশাপাশি একটি সামাজিক সংগঠণ ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিপি) এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম পরিচালনা করেন সংগঠণটির কর্মকর্তারা। এতে আটশত লোকের রক্তের গ্রুপ নির্নয় করেন বলে সংগঠণটির পক্ষ থেকে জানানো হয়। নারী পুরুষ বয়স্ক যুবকরা লাইনে দাঁড়িয়ে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে দেখা যায়। ২য় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে নাটক "কলঙ্কিনী বধু" মঞ্চস্ত করা হয়।
বাসেদ সরদার টেকনিক্যাল ইনিস্টিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ ছায়া আবাসন প্রকল্পের পরিচালক ও উপজেলা বিএনপির সদস্য হাজী আল-মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হাওলাদার, বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হাওলাদার, সহ-সভাপতি বাবর মৃধা, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন, ইউনিয়ন কৃষকদল সভাপতি আনোয়ার মৃধা ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইমুন তালুকদার এ ছাড়াও বিভিন্ন বিদ্যালায়ের শিক্ষক বৃন্ধ, অভিভাবক ও বিভিন্ন সামজিক সংগঠনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সৈয়দ মোল্লা সভাপতি এক নং ওয়ার্ড বিএনপি।