‘ফ্যামিলি কার্ড’ ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৭, রবিবার, ৮ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে বিএনপি সরকার। আগামী ১০ মার্চ শুরু হতে যাচ্ছে কর্মসূচি। এর আগে কর্মসূচি বিস্তারিত তুলে ধরতে আগামীকাল সোমবার (৯ মার্চ) সংবাদ সম্মেলন ডেকেছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার বেলা ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য রাখবেন।

রবিবার (৮ মার্চ) অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ তথ্য। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছে ২ কোটি ১০ লাখ ৭২ হাজার ৩২৫ টাকা। এর মধ্যে প্রায় ৭৭ শতাংশ অর্থ সরাসরি ৬ হাজার ৫০০ দরিদ্র পরিবারের হাতে নগদ সহায়তা হিসেবে দেওয়া হবে। বাকি অর্থ তথ্য সংগ্রহ, ডাটা এন্ট্রি, কমিটির সম্মানী, স্মার্ট কার্ড মুদ্রণ এবং উদ্বোধনী অনুষ্ঠানের ব্যয়ে ব্যবহার করা হবে।

আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে দেশের আরও ১৪টি স্থানে একযোগে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়