ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৩, শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন-২০২৬  অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের   নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ঠাকুরগাঁও জেলা মুক্তিযুদ্ধা কমপ্লেস এ সভার আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন

বাংলাদেশের কেন্দ্রীয় সহকারি মহা- সচিব 

কে এম আতিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই। তিনি সংগঠনের নেতাকর্মীদের জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেখ মুহাম্মদ আল-আমিনকেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ ইসলামি আন্দোলন বাংলাদেশ 
তিনি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ হাফিজ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে ২০২৫-২৬ সেশনের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করা হয় 
সভাপতি হাফেজ মুহাম্মদ খাদেমুল ইসলাম
সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান বাইজিদ

সম্মেলনে বক্তারা দেশ, জাতি ও ইসলামী মূল্যবোধ রক্ষায় শান্তিপূর্ণ গণআন্দোলন, নৈতিক নেতৃত্ব গড়ে তোলা এবং জনসেবামূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়