শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই : রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৩২, সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলছেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আইনগত অবশ্যই কোনো বাধা নেই। ওনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল প্রক্রিয়া সেটিই ওনি ফলো করবেন।’

বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে।

সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কি করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকাম।’

 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়