মেহেরপুরের গাংনী সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে শিশু সহ ৬ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
মেহেরপুর প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফ কর্তৃক অবৈধভাবে ঠেলে দেওয়া ৬ বাংলাদেশীকে পাওয়া যাচ্ছে না। বিজিবির দাবী, রাত তিনটার দিকে তারা শূণ্যরেখা থেকে তুলে নিয়ে গেছে।
গেল শনিবার (৬ জুন) ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫ এস আন্তজর্তিক পিলারের কাছে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে রবিবার রাত তিনটার দিকে তাদের ফিরিয়ে নেয় বলে দাবি করেছে বিজিবি।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে শিশু ও নারীকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। তবে, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে রবিবার রাত তিনটার দিকে বিএসএফ তাদের কাটাতারের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
বর্তমানে মেহেরপুর জেলার ৮৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি ও সীমান্তবাসি পাহারা দিচ্ছেন। রাতজেগে বিজিবির সাথে লাঠিসোটা নিয়ে পাহারা দিচ্ছেন সীমান্তবাসি।