ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল খেলার শুভ উদ্ধোধনে প্রতিমন্ত্রী আমিনুল হক

আজিজুল ইসলাম || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:২০, সোমবার, ৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
ফাইল ফটো

ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ মে সোমবার শুরু হয়েছে আন্তঃ বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ২০২৬ ও আন্তঃ বিশ্ববিদ্যালয় বাস্কেটবল ছেলে। ৩ দিনব্যাপি এই আয়োজনে অংশ নিচ্ছে দেশের ২২ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, এবারের আসরে অ্যাথলেটিক্সের ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ছেলেদের জন্য ১৯টি এবং মেয়েদের জন্য ১১টি ইভেন্ট রাখা হয়েছে। স্প্রিন্ট, হার্ডলস, রিলে, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপসহ বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া বাস্কেটবল (ছেলে) টুর্নামেন্টে সাতটি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

উদ্বোধনকালে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এ ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব হোসেন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।উপস্থিথ ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. শেখ মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার অন্যতম প্রধান দুটি আয়োজন অ্যাথলেটিক্স ও বাস্কেটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জাতীয় পর্যায়ের এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিকাশ ও সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়