সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ইবিয়ানদের গর্বিত অর্জন
নিজস্ব প্রতিবেদক | || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সিনিয়র আইনজীবী মোহাম্মদ আলী এবং কার্যনির্বাহী সদস্য পদে বিশিষ্ট আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে মনোনয়ন পেয়েছেন।
এই মনোনয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল (ইবিয়ান) পরিবারের জন্য গর্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলীর পর এডভোকেট সাইফুল ইসলামের এই অর্জন ইবিয়ানদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
এমন গুরুত্বপূর্ণ মনোনয়নের জন্য মাননীয় দেশনায়ক তারেক রহমান-এর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
আমরা বিশ্বাস করি, সকল ইবিয়ান ঐক্যবদ্ধভাবে প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী ও এডভোকেট সাইফুল ইসলামের পাশে থেকে তাদের বিজয় নিশ্চিত করবে।