তালায় অপরিপক্ব আম ধ্বংস,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

শেখ মোঃ আল আমিন তালা, সাতক্ষীরা প্রতিনিধি । || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৫, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় খলিশখালি ইউনিয়নে প্রায় ২০০ কেজি অপরিপক্ব গোবিন্দভোগ আম ধ্বংস করা হয়েছে।

অপরিপক্ক আম ভাঙার অপরাধে মোঃ আবদুর রহিম নামের এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

 তালা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)রাহাত খানে'র উদ্যোগে পরিচালিত এ অভিযানে এসব আম জব্দ  করা হয়। পরে ভূমি অফিসের গাড়ির চাকায়  পিষ্ট করে নষ্ট করা হয়।

জানা গেছে, বাজারে অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম বিক্রি প্রতিরোধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা আমগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিবেচনায় তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরিপক্ব ফল সংগ্রহ ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি আরো জানান, জেলায়   আমাদের মিটিং হয়েছে, সেখানে প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পহেলা মে থেকে আম ভাঙ্গা ও বাজারে তোলার জন্য বলা হয়।স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়