ভৌগোলিক সম্পর্ক সুদৃঢ় করতে পরিবর্তন হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম

আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:১৩, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার মানুষের আত্মিক ও ভৌগোলিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে, ‘ঝিনাইদহ-কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়’ নামকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) ‘উন্নয়ন বাংলাদেশ: কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে। সভাটি আয়োজন করে ‘বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা’।

আইনমন্ত্রী জানান, কৃষিনির্ভর এই অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে পেঁয়াজ সংরক্ষণের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপনসহ চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার।অতি দ্রত তা বাস্তবে রুপ নিবে।

কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেছেন, ‘কৃষকদের সুবিধার্থে ইতোমধ্যে শুরু হয়েছে কৃষি কার্ড বিতরণ এবং সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তার জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগও বাস্তবায়নের পথে। আধুনিক সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে পারলে এ অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি অভাবনীয় শক্তিশালী হবে।এগিয়ে যাবে কৃষি।

আরো উপস্থিথ ছিলেন কুষ্টিয়া ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। উপস্থিথ ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।তিনি তার বক্তব্যে কুষ্টিয়া রাস্তাঘাটের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ. ম. কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। ​আলোচকরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টেকসই উন্নয়ন, উন্নত অবকাঠামো, গুণগত শিক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়