সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সাথে বিএপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৪৯, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী  এবং বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সাথে এক বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক 
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে রাজধানীর দৈনিক দিনকাল পত্রিকার অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেনপ্রেসক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত , সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তারেক ও সদস্য আকবর হোসেন সাদ্দাম। সাক্ষাৎকালে তারা সম্মানিত অতিথির হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।

সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক মতবিনিময় হয় এবং গণমাধ্যমের উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং তাদের কার্যক্রমের প্রশংসা করেন।

উপস্থিত সদস্যরা বলেন, এই ধরনের সৌজন্য সাক্ষাৎ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়