রাঙ্গাবালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের একাধিক কমিটি নিয়ে বিতর্কের ঝড় 

রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি, || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৪, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার ১১/০৪/২৬  উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের পূর্বের কমিটি বিলুপ্ত না করেই উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক জামিল হোসেন স্বাক্ষরিত। সভাপতি ও সম্পাদক হিসাবে শাওন ও হৃদয় আকনের নামসহ ১৩ সদস্যের  আংশিক কমিটির কাগজ  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পরে। তার কিছুক্ষণ পরেই একই  ইউনিয়নে সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত আরেকটি ১৪ সদস্যের কমিটির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে সভাপতি হৃদয় আকন ও সম্পাদক ডিএম রনির নাম দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যপক বিতর্ক। দলের কর্মীদের মধ্যে চলছে ব্যপক সমালোচনা দলের দূর্সময়ে এ ধরনের কমিটির নামে প্রতারণা করা মোটেও উচিত হয়নি। সাবেক উপজেলা ছাত্রলীগের দায়িত্বশীল এক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে  পোস্ট করে লিখেন রাঙ্গাবালী উপজেলাধীন ২ নং বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা অভিনন্দন নিবেন নাকি,

তীব্র নিন্দা ও প্রতিবাদ নিবেন, সিদ্ধান্ত আপনাদের। 

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কিন্তু পরিষ্কার করে গিয়াছেন তিনি এই কমিটির বিষয়ে কিছুই জানেন না, তাহলে বোঝা যাচ্ছে এই কমিটি ভুয়া বা ভিত্তিহীন। সাধারণ সম্পাদক জামিল কিন্তু এখনোও বিষয়টা পরিষ্কার করেন নি,তার মানে এখানে গোলযোগ আছে। যাই হোক ভালো কিছু প্রত্যাশা করি। আরেজন নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্র লীগ নেতা তিনি লেখেন কমিটি দিবেন ভালো, কিন্তু এক‌ই ইউনিয়নে দুই টা কমিটি দিলেন ক্যান! 

টাকার এত‌ই অভাব পরে গেছে, ঘালা স্লুইসগেট খাল বিল নদী চর বিক্রি করার টাকা তাইলে শেষ। এদিকে কমিটি প্রেস হওয়ার সাথে সাথেই উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ তার ভেরিফাইড ফেইজবুক পেইজে পোষ্ট দিয়ে লেখেন ফেসবুকে প্রকাশিত বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির বিষয় উপজেলা ছাত্রলীগ অবগত নয়, সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইলো। উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দের দাবী দলের দুঃসময়ে এসে উপজেলা ছাত্র লীগের কাছ থেকে এ ধরনের তালবাহানা আশা করিনি। তাদের দাবী  দ্রুত সাংগঠনিক ব্যবস্থা না নিলে দলের ভিতর গ্রুপিং বাড়বে। কমিটির বিষয় উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক ব্যতিত অন্যন্য নেতৃবৃন্দের কেউই অবগত নয়। এ বিষয় উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান মুঠোফোনে বলেন, যদি নতুন কমিটি প্রেস বিজ্ঞপ্তি হত তাহলে আমাদের আইডি থেকে পোস্ট দেওয়া হত। যেহেতু আমাদের আইডি থেকে প্রেস দেওয়া হয় নাই সেহেতু এই কমিটি ভূয়া। আমাদের স্বাক্ষর স্কান করে এ ধরনের জালিয়াতি করা হয়েছে। সাধারণ  সম্পাদক জামিলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়