নিকুঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, বিদেশি মদসহ আটক ১
সোমা আক্তার : || বিএমএফ টেলিভিশন
রাজধানীর খিলখেতের নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নিকুঞ্জ-১ আবাসিক এলাকার ৯সি রোডের ১৪ নম্বর বাসার তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মেহেদী হাসান ও সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ১৫ লিটার বিদেশি মদ, ২ কেজি সীসা ও ৫টি হুক্কা উদ্ধার করা হয়। এ সময় ফরহাদ বিল্লা রুবেল (পিতা: মকবুল আহমদ) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক (পাসপোর্ট নম্বর: XDD601964)।
জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি আমেরিকা প্রবাসী সাইদুর রহমানের মালিকানাধীন বাসা ভাড়া নিয়ে গত তিন বছর ধরে সেখানে বসবাস করে আসছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।