প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২১, শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) সেখানে উপস্থিত হয়ে অফিস কার্যক্রম পরিচালনা করবেন। 

এর আগের দিন শুক্রবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে তিনি বলেন, কাল (শনিবার) নয়াপল্টনে আসবো। তোমাদের দেখতে চাই। দেখব কারা কারা আসো। 

তার এ ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন। 

প্রধানমন্ত্রীর নয়াপল্টনে আগমনের বিষয়টি শুক্রবার রাতেই বিএনপির মিডিয়া সেল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পর সর্বশেষ ২৯ ডিসেম্বর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়