রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৩৪, সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। এ ঘটনার প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।


ভুক্তভোগী করিম ফকির রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের বাসিন্দা।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাঙ্গাবালী প্রেসক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি লিখিত অভিযোগ তুলে ধরেন।


লিখিত অভিযোগে করিম ফকির বলেন, গত ৩১ জানুয়ারি শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেনের হাওলা গ্রামের চৌহা এলাকার ফকির বাড়ির জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালায়।


অভিযুক্তরা হলেন—
মোসা. নাজমা বেগম (৪০), স্বামী-ছালাম খাঁ;
ছালাম খাঁ (৪৫), পিতা-মৃত আক্কেল আলী খাঁ;
নাঈমুল ইসলাম (২৪), পিতা-ছালাম খাঁ;
মো. স্বপন (৩৫) ও মো. রিপন (৩০), উভয়ের পিতা-আব্দুল কাদের মিস্ত্রি;
ইমরান হোসেন (২২), পিতা-কালাম খাঁ;
এবং খলিল প্যাদা (৫৫), পিতা-নজরুল ইসলাম প্যাদা, গ্রাম-আমলীবাড়িয়া।
তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা লাঠি, সোটা, দা ও বটি দিয়ে সজ্জিত হয়ে তার বাড়িতে এসে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি দেয়। প্রাণভয়ে তিনি পরিবারসহ বসতঘরে ঢুকে দরজা বন্ধ করতে বাধ্য হন। এ সময় হামলাকারীরা বসতঘরের দরজায় দা দিয়ে কোপ দেয়, লাঠি দিয়ে ভাঙচুর চালায় এবং রোপণকৃত গাছপালা কেটে ও ভেঙে ফেলে। পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করে ঘর থেকে বের হয়ে এলে হত্যার হুমকি দেয়।


ঘটনার পর করিম ফকির রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর উল্টো অভিযুক্ত ব্যক্তিরাই তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


এ অবস্থায় তিনি দেশের চতুর্থ স্তম্ভ সাংবাদিক সমাজের সহায়তা কামনা করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়