নেত্রকোনার কলমাকান্দায় ৩৯টি করাতকলের মধ্যে ৩৫টির লাইসেন্স নেই!

মো: রিপন মিয়া: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:২০, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন

ছবি: বিএমএফ টেলিভিশন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার মোট ৩৯ টি করাতকল চালু রয়েছে। তার মধ্যে লাইসেন্স আছে মাত্র ৪টির, বাকি ৩৫টি করাতকলের লাইসেন্স নেই। 
দীর্ঘদিন ধরে অবৈধভাবে লাইসেন্স ছাড়াই চলছে এসব করাতকলগুলো।

অপরদিকে বন বিভাগের আইন মোতাবেক বনভুমির ৫ কিলোমিটারের মধ্যে কোন করাত কল স্থাপন করা নিষিদ্ধ,অথচ উপজেলার সীমান্তবর্তী পাঁচগাও, বরুয়াকোনা, বরদল, বটতলা বাজারে বীরদর্পে চালু রয়েছে এই করাতকলগুলো।

স্থানীয় সুত্রে জানা গেছে, এসব করাতকলের অধিকাংশই বন বিভাগ ও পরিবেশের বৈধ কোন সার্টিফিকেট নেই। এদিকে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিবর্গ কতিপয় বনবিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তাদের মাসিক  মাসোয়ারায় এই অবৈধ করাত কলগুলো চালিয়ে যাচ্ছে।

এ সমস্থ করাতকলগুলোর বন বিভাগের সংরক্ষিত ও অংশিদারীত্ব বাগান থেকে কাঠ চোরের মাধ্যমে গাছ কেটে করাতকলে চিরে বিভিন্ন ধরনের ফার্নিচার দোকানে ও খোলা বাজারে বিক্রি করে যাচ্ছে এই অসাধু ব্যবসায়িকরা।

এসব করাতকলগুলো পাহাড়ি সীমান্ত ও সরকারের সংরক্ষিত বাগানের গাছ ধ্বংস করে যাচ্ছে। ফলে বন ভুমি যেমনি উজাড় হচ্ছে তেমনি ধবংস হচ্ছে পরিবেশের ভারসাম্য।

এছাড়াও উপজেলার সদর ইউনিয়ন কৈলাটি পোগলা নাজিরপুর লেঙ্গুড়া, রংছাতি ও খারনৈ  ইউনিয়নে সরকারের বিশাল রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চালু রয়েছে এসব অবৈধ করাত কলগুলো।

কিন্তু প্রশাসন লাইসেন্স বিহীন করাতকল এবং সীমান্তবর্তী অঞ্চলের চালু থাকা করাতকল গুলোর বিষয়ে আজও কোন কার্যকর ভূমিকা গ্রহণ করছেন না। এতে সরকার বিশাল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যপারে নেত্রকোনার জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আঃ রফিকের ( ০১৮৫৪-৭৬৭৬১২) মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যাইনি।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়