ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরাবে কিনা, জানাল রাশিয়া

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৪৬, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইরান থেকে রাশিয়ার কূটনীতিক ও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করেছে মস্কো। খবর তাসনিম নিউজ এজেন্সির

প্রতিবেদনে তেহরানে অবস্থিত রুশ দূতাবাস বরাতে জানানো হয়েছে, কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। স্বাভাবিক নিয়মেই কার্যক্রম চলছে।

রাশিয়ার ভেদোমোস্তি সংবাদমাধ্যমের প্রতিবেদন জানিয়েছে, কয়েকটি টেলিগ্রাম চ্যানেল ও সংবাদ অ্যাগ্রিগেটর এই দাবি প্রচার করেছিল। একটি চ্যানেলে বলা হয়েছিল, ইরানের দক্ষিণাঞ্চলীয় স্থাপনা থেকে রুশ পরমাণু বিশেষজ্ঞ ও কর্মীদের সরিয়ে নিতে কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

শনিবারের ওই বিবৃতিতে রুশ দূতাবাস জানায়, দূতাবাসের কর্মী কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের কেউই ইরান ছাড়ার পরিকল্পনা করছেন না। এ-সংক্রান্ত খবরগুলোকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে তারা।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে দেশটির একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর বারবার হামলার শিকার হয়েছে। গত জুলাইয়ে প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও স্থাপনাটির ভেতরে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়