পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করলেন জামায়াত নেতা আব্দুল গফুর এমপি
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করলেন জামায়াত নেতা আব্দুল গফুর এমপি। বুধবার কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফয়জুল্লাহপুর গ্রামে পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনের পর তিনি সরেজমিনে ভাঙনরোধ কার্যক্রম পরিদর্শন করেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে কাজের গুণগত মান নিশ্চিতকরণ, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন এবং ভাঙনকবলিত মানুষের স্বার্থে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
পদ্মাপাড়ের মানুষের জীবন, বসতভিটা ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কার্যকর উদ্যোগ ভবিষ্যতে ভাঙনের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।