দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কুষ্টিয়ার আলামপুরের কৃতি সন্তান খোন্দকার ফরহাদ আহমেদ

নিজস্ব প্রতিবেদক: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৯, বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

দূর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়া জেলার কৃতি সন্তান খোন্দকার ফরহাদ আহমেদ। তাঁর এ নিয়োগে কুষ্টিয়াসহ নিজ এলাকা আলামপুরে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

দীর্ঘ কর্মজীবনে খোন্দকার ফরহাদ আহমেদ সততা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্থানীয় বিশিষ্টজন, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে দূর্নীতি দমন কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজ জেলার একজন কৃতি সন্তানের এমন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ কুষ্টিয়াবাসীর জন্য গর্বের বিষয় বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়