মেসির কী দারুণ গোল, উচ্ছ্বাসে ভাসলেন কেয়া পায়েল
বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬। কাঁপছে ফুটবলবিশ্ব। বাংলাদেশের ফুটবলপ্রেমী দর্শকরাও মেতে আছেন নিজ দলের সমর্থন নিয়ে। পিছিয়ে নেই বিনোদন জগতের তারকারও। মাঠের সেই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে আছড়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাদের মনেও। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল নিজে দলের সমর্থনে মেতে উঠেছেন। ফুটবলের প্রতি অভিনেত্রীর টান ভক্ত-অনুরাগীদের বেশ নজর কেড়েছে।
কেয়া পায়েল অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও নিজ দলের সমর্থনে মনের ভাব প্রকাশ করতেও ছাড়েননি। ভালোবাসেন লিওনেল মেসিকে। আর্জেন্টিনার সমর্থনে গলা ফাটাচ্ছেন তিনি। নিজে দল আর্জেন্টিনার খেলা চলাকালীন সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মনের কথা জানান দিলেন অভিনেত্রী।
বিশ্বকাপে নিজ দল আর্জেন্টির উদ্বোধনী ম্যাচেই বাজিমাত করেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এনে দেন প্রথম সাফল্য।
বিশ্বমঞ্চের এই মহাযজ্ঞ নিয়ে তারকাদের মাঝেও চলছে টান টান উত্তেজনা। এর ব্যতিক্রম নন ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। আর প্রিয় তারকার এমন কীর্তিতে নিজেকে সামলাতে পারেননি তিনি। মেসির এই অনন্য জাদুতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন তিনি। লিওনেল মেসির একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে মেসির ছবি পোস্ট করে ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন— ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’