জাপান পৌঁছেছেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৬, শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপান পৌঁছেছেন।

শনিবার (০২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে জাপান সফরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী তাকে স্বাগত জানান।

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

এই সফরে তিনি বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা, বিভিন্ন সেমিনার এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী ৯ মে জাপান সফর শেষে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়