ফের নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’

আলমগীর আকাশ টেকনাফ,কক্সবাজার: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৯, শুক্রবার, ১ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল-২৬ইং) দুপুরে নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষ করে ফেরার পথে দুটি নৌকাসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ‍্যে ৪ জনের পরিচয় সনাক্ত করা হয়েছে। তারা হলেন,

১.ঘোলার পাড়ার মৃত লাল মিয়া ছেলে আব্দুর রহমান মাঝি(৪৭)

২.নোয়া পাড়ার মৃত মকবুল আহমেদ এর ছেলে গুরা মিয়া (৬৩)

৩.নোয়া পাড়ার ছেলে মরহুম নুর আহমেদ এর ছেলে সব্বির আহমেদ (৫৩ )

৪.নোয়া পাড়ার নুরুল ইসলাম এর ছেলে আব্দুল মতলব( ৪২ )

৫.সাবরাং নয়া পাড়ার মো. হাসান 
৬.শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী ৭.নুরুল আবছার।

বাকি ৩ জনের বাবার নাম ও পরিচয় সনাক্ত করার প্রক্রিয়া চলমান।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল ফয়েজ জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছি তারা, মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেদের পরিবারের সদস্যরা বলেন, আমরা খুবই গরিব মানুষ। আমার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তারা ফিরে না আসলে আমাদের পরিবার অনাহারে না খেয়ে থাকবে।

নৌকার মালিক আব্দু শুক্কুর বলেন, আমার নৌকায় চারজন জেলে মাছ ধরতে গিয়েছিল। ফেরার পথে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই দরিদ্র জেলে। তাদের দ্রুত ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ বলেন, নাফ নদী থেকে জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়