মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেছেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, কালীগঞ্জ, গাজীপুর-এর সভাপতি শামীম শাহরিয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ, যাদের নিরলস পরিশ্রমে গড়ে উঠেছে আমাদের অর্থনীতি ও অবকাঠামো।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। শ্রমিকদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মহান মে দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে তিনি সকল মেহনতী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।