এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:২৮, শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আয়োজিত হেফাজতে ইসলামের সমাবেশ ভণ্ডুল করতে হামলা চালিয়েছিল ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার সরকার। ওই হামলায় শহীদদের স্মরণ ও মাগফিরাত কামনায় এবার দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ মে (মঙ্গলবার) সারা দেশের সব শাখায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন এক বিবৃতিতে বলেন, শাপলা চত্বরের শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের সব শাখাকে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সব ইউনিটকে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে আয়োজিত হেফাজতে ইসলামের সমাবেশে গভীর রাতে হামলা করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ব্যাপক হতাহতের অভিযোগ ওঠে। হেফাজতের দাবি ১,০০০+ মৃত্যু হলেও, সরকারি হিসেবে তা ছিল ১৩ জন। 

মানবাধিকার সংস্থা অধিকার (Odhikar)-এর রিপোর্টে ৬১ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ অন্তত ৫৮ জন নিহতের আশঙ্কা প্রকাশ করে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর, শাপলা চত্বর ঘটনার তদন্ত নতুন করে শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে আসামি করে মামলার তদন্ত করছে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়