কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ২
শেখ মোঃ আল আমিন তালা,সাতক্ষীরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কালিগঞ্জ থানাধীন খানজিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। থানজিয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযানটি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। এতে অংশ নেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব-৬) সাতক্ষীরার সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে
যৌথ বাহিনীর এ অভিযানে ১৬৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।মাদক ব্যবসা/মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন— কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খানজিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ইমরান হোসেন (৩০) এবং একই উপজেলার পশ্চিম সেয়ারা গ্রামের মৃত আলীর আকবরের ছেলে কালাম হোসেন (৩৩)।আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হওয়ায় স্থানীয় যুবসমাজের উপর এর ক্ষতিকর প্রভাব অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল জোরদার এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে আটককৃত ওই দুইজনকে মাদক মামলার মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল।