কবিরত্ন ধর্মানন্দ বিনয়পাল ওয়েলফেয়ার মিশনের ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন।

চট্টগ্রাম প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:০০, শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

চট্টগ্রামের রাউজান উপজেলাস্থ মধ্যম বিনাজুরীতে প্রতিষ্ঠিত কবিরত্ন ধর্মানন্দ-বিনয়পাল ওয়েলফেয়ার মিশন কর্তৃক আয়োজিত ধর্মীয় বৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার মোট ৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কচিকাঁচা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে এই পরীক্ষার আয়োজন করা হয়।

বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত হাটহাজারীর গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার, উদালিয়া শান্তিনিকেতন বৌদ্ধ বিহার, জোবরা সুগত বিহার; রাউজানের পশ্চিম গহিরা শান্তিময় বিহার, আবদুল্লাপুর শাক্যমনি বিহার, আবদুল্লাপুর ধাতু চৈত্য বিহার; ফটিকছড়ির পূর্ব বিনাজুরী বৌদ্ধ ধর্মাংকুর বিহার এবং মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৪২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন মিশনের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ড. বুদ্ধপাল মহাথের। তিনি আরও জানান, এই ধরনের ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়