মোঃ রুবেল হোসেনের উদ্যোগে যাত্রা শুরু করল 'ন্যায়ের পথে সৈনিক আমরা রক্তবন্ধু' সংগঠন
মোঃ হোসেন আলী (ঢাকা জেলা প্রতিনিধি) || বিএমএফ টেলিভিশন
একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতারক নির্মূল লক্ষ্য নিয়ে দালাল বিলুপ্ত করা ও নারী স্বেচ্ছাসেবী দের হয়রানি থেকে রক্ষা করার জন্য মোঃ রুবেল হোসেন এর উদ্যোগে প্রতিষ্ঠিত হলো "ন্যায়ের পথে সৈনিক আমরা রক্তবন্ধু" সংগঠন।
বৃহস্পতিবার বিকালে মিরপুর ১ শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনার প্রাঙ্গনে একদল তরুণ স্বেচ্ছাসেবক নিয়ে যাত্রা শুরু করল সংগঠনটি। ১ বছর (এপ্রিল-মে ২০২৬ - এপ্রিল-মে ২০২৭) মেয়াদি কমিটিও ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রুবেল হোসেন ।
উক্ত কমিটিতে থাকছেন-
সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন—
মোহাম্মদ আসাদুল হাসান, মোঃ মুক্তার আমির সামির, স্বর্ণা আক্তার এবং রোমানা ইয়াসমিন রোমা।
সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ কামরুজ্জামান, সিনিয়র সভাপতির দায়িত্বে রয়েছেন— মোঃ রুহুল আমিন ফারুক এবং আল ফেরদৌস শান্ত। সহ-সভাপতি মনিজ মোর্শেদ, মোঃ হাসান, মোহনা মেহেজাবিন মেহেনাজ এবং মোঃ কাইসার আলবিন।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ নাহিদ হাসান, সহ সাধারণ সম্পাদক— মোঃ হোসেন আলী (আকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক— মোঃ মামুন রাজ। সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এফ রবিন, প্রচার সম্পাদক রিতু নুর, উপ প্রচার সম্পাদক রুজি সুলতানা, দপ্তর সম্পাদক এ আর আমিনুল, উপ দপ্তর সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ রিয়াজুল, উপ ক্রীড়া সম্পাদক মোঃ আরাফাত, কোষাধ্যক্ষ ফারহানা ইসলাম জান্নাত। সমাজসেবা সম্পাদক নাফিসা আক্তার এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক— মোঃ আরিফ হাসান।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—
মোঃ রেদোয়ান, মোঃ দ্বীপু মোল্লা, মোঃ ইব্রাহিম, মোঃ মুন্না,
মোঃ কামরুল হাসান মাহিন, মোঃ রবিউল, মোঃ রায়হান কবির এবং মোঃ সাজিদ হাসান।
প্রতিষ্ঠাতা মোঃ রুবেল হোসেন জানান, মানবতার ডাকে সাড়া দিয়ে, একসাথে আমরা গড়ে তুলবো একটি সুন্দর স্বেচ্ছাসেবী সমাজ ও দেশ।