সাতক্ষীরায় সাংবাদিক জিন্নাহ’র ওপর হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:১৪, সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিক এসএম জুলফিকার আলী জিন্নাহ’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে তারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও এনটিভির জেলা প্রতিনিধি এসএম জুলফিকার আলী জিন্নাহ’র ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন—সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম এবং নির্বাহী সদস্যবৃন্দ এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার।

নেতৃবৃন্দ দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়