কেন্দুয়ায় নদীতে নবজাতকের মরদেহ
সাইফুল আলম দুলাল সিনিয়র স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কোণাপাড়া সুতী সাইডুলী নদীর কোনাপাড়া ঘাট এলাকায় ভেসে উঠেছে এক নবজাতকের মরদেহ। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে গেলে পানির কিনারে একটি নবজাতকের নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। তবে নবজাতকটি কোথা থেকে এসেছে বা কে ফেলে গেছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের অমানবিক ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।