‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে ঠাকুরগাঁওয়ে পূবালী ব্যাংকের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:০৯, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগকে এগিয়ে নিতে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও  রোড শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন করা হয়েছে।
সাধারণ গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত করা এবং নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় শিবগঞ্জ আব্দুল খালেক সুপার মার্কেটের সামনে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি রোড শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আব্দুল খালেক সুপার মার্কেট প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথের উদ্বোধন করেন। র‌্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও জেলার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম মোস্তাক এবং ঠাকুরগাঁও রোড শাখার ম্যানেজার সানোয়ার হোসেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়