ভেড়ামারা বাহাদুরপুর বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:০৯, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়  ১০ আগস্ট ২০২৬  রোজ রবিবার সেই ফলাফলে  অকৃতকার্য হওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারায় তানিয়া খাতুন (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  করেছে। নিহত তানিয়ার বাড়ি ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের (চেয়ারম্যান গেট সংলগ্ন) প্রবাসী আক্তারুল ও কবিতা দম্পতির কন্যা এবং বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া দুটি বিষয়ে অকৃতকার্য হয়। পরীক্ষার এই ফলাফল মেনে নিতে না পেরে চরম মানসিক হতাশায় গতরাত আনুমানিক ১১টার দিকে নিজ কক্ষে গলায় ফাঁ/স দেয় সে।

ঘটনার খবর পেয়ে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ম/র/দেহ উদ্ধার করেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করেন।

ভেড়ামারা থানা পুলিশ জানায়, মর/দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃ/ত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়