কুষ্টিয়ার বটতৈলে গৃহবধূকে অ্যা"সিড নিক্ষেপের হু'মকি!
মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া গ্রামে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে একই এলাকার মোহাম্মদ নয়ন শেখের বিরুদ্ধে। প্রস্তাবে রাজি না হলে গৃহবধূর মুখে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, বটতৈল দক্ষিণপাড়া গ্রামের তুফান শেখের স্ত্রী ঝর্ণা খাতুন কয়েকদিন আগে তার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় একই এলাকার নয়ন শেখ তার পথরোধ করে। এ সময় নয়ন শেখ তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’
জবাবে ঝর্ণা খাতুন জানান, তার স্বামী ও সন্তান রয়েছে এবং তাকে এ ধরনের প্রস্তাব না দিতে বলেন। অভিযোগ রয়েছে, এরপর নয়ন শেখ তাকে হুমকি দিয়ে বলেন, তার কথায় রাজি না হলে ঝর্ণা খাতুনের মুখে অ্যাসিড নিক্ষেপ করবেন।
এ ঘটনায় ভীত হয়ে ঝর্ণা খাতুন নিরাপত্তার চেয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঝর্ণা খাতুনের দাবি, তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চান। এ ব্যাপারে নয়ন শেখের বক্তব্য পাওয়া যায়নি।