লোক নেবে অ্যাপেক্স ফুটওয়্যার, ২ দিন ছুটিসহ থাকছে যেসব সুবিধা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৫, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইআরপি, আইটি বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার (১৫ জুলাই) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে অ্যাপেক্স ফুটওয়্যারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: ইআরপি, আইটি

পদসংখ্যা: নির্ধারিত নয়  

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি 

অন্যান্য যোগ্যতা: সফটওয়্যার বা ABAP ডেভেলপমেন্টের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ)-প্রাপ্যতা সাপেক্ষে, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৬


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়