বিশ্বের সর্বাধিক আলোচিত প্রশ্ন: মোজতবা খামেনি এখন কোথায়?
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠান চলছে। ছয় দিনের দাফন ও শোকের অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন। ইরান ও ইরাকের বিভিন্ন শহরের অনুষ্ঠিত হবে জানাজা ও দাফন অনুষ্ঠান। এরপর তাঁকে চূড়ান্তভাবে দাফন করা হবে ইরানের পবিত্র শহর ও তাঁর জন্মশহর উত্তর-পূর্ব ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজারে সম্পন্ন হবে।
এ দাফন আর শোকের আয়োজনে যোগ দিয়েছেন বিশ্বনেতারা। শত শত বিদেশি সাংবাদকের পদচারণায় মুখর ইরান-ইরাকের অনুষ্ঠান স্থলগুলো। কিন্তু সবার মাঝে একটি প্রশ্ন কোথায় মোজতবা খোমেনি? তাঁর বাবার জানাজা আর দাফনে অন্য তিন ভাই উপস্থিত থাকলেও তিনি নেই।
মোজতবা খোমেনি বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা। বাবার উত্তরসূরি হিসেবে তিনি এ পদে আসিন হন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অতর্কিত হামলায় আহত হয়েছিলেন, বর্তমানে অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করছেন। তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ওই হামলায় শহীদ হয়েছিলেন। সেই ধরনের হামলা এড়াতেই তিনি এসব ব্যবস্থা নিয়েছেন। মোজতবা খামেনিকে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি বা তাঁর বক্তব্যও শোনা যায়নি।
মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা বর্তমানে একটি অজ্ঞাত স্থানে রয়েছেন। বাইরের বিশ্বের সঙ্গে তাঁর যোগাযোগ অত্যন্ত সীমিত। একটি জটিল কুরিয়ার ব্যবস্থার মাধ্যমেই তাঁর কাছে পৌঁছানো সম্ভব বলে বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য অনুমোদিত ইরানি কর্মকর্তারাও নিজেদের সরকারের ভেতর কার্যকর যোগাযোগ করতে সমস্যায় পড়ছেন। ফলে সম্ভাব্য চুক্তির বিস্তারিত এবং আগের সমঝোতাগুলোর তথ্য প্রকাশে বিলম্ব হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো প্রস্তাব পাঠায়, তখন সর্বোচ্চ নেতার কাছে তা পৌঁছাতে এবং তাঁর উত্তর ফিরে আসতে দীর্ঘ সময় লেগে যায় বলে দুই কর্মকর্তা জানিয়েছেন।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র সর্বোচ্চ নেতার অবস্থান বা ইরানের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে গোয়েন্দা তথ্য নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ইরানের এ সর্বোচ্চ নেতাকে ঘিরে।