উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ঈদ জামাতে অংশ নিলেন এমপি এসএম জাহাঙ্গীর হোসেন

নিজস্ব প্রতিবেদক | || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৭, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ঢাকার উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মনোয়ারুল ইসলাম তিতাস।

ঈদের নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন নেতৃবৃন্দ। উপস্থিত মুসল্লিরাও এ সময় একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ উদযাপন করেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়