রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক পদে পাঁচ বিএনপি নেতার লড়াই

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৮, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ছয়টিতে ইতিমধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এখনও যেসব সিটিতে প্রশাসক দেওয়া হয়নি, তার মধ্যে অন্যতম রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজশাহীতে প্রশাসক নিয়োগকে ঘিরে দলীয় অঙ্গনে শুরু হয়েছে তৎপরতা। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের অন্তত পাঁচজন বিএনপি নেতা প্রশাসক হওয়ার দৌড়ে রয়েছেন।

মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল- বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক মেয়র। ২০১৩ সালে মেয়র নির্বাচিত হলেও দায়িত্ব নেওয়া হয়নি; বরখাস্ত ও কারাবন্দীজীবনও কাটাতে হয়েছে।

মামুন অর রশিদ- মহানগর বিএনপির সভাপতি। তিনি বলছেন, দল যদি যোগ্য মনে করে, দায়িত্ব পালনে প্রস্তুত।

ওয়ালিউল হক রানা- সহসভাপতি। সম্প্রতি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। মেয়র পদে মনোনয়ন বা প্রশাসক-দুই ক্ষেত্রেই আগ্রহ প্রকাশ করেছেন।

মাহফুজুর রহমান রিটন- মহানগর সাধারণ সম্পাদক। তিনি জানান, জনসেবার লক্ষ্যে রাজনীতি করেন এবং দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।

আবুল কালাম আজাদ সুইট- একসময় রাজশাহী কলেজ ও মহানগর ছাত্রদলের সভাপতি ছিলেন, পরে যুবদলে সক্রিয়। প্রশাসক পদে আগ্রহ প্রকাশ করেছেন, তবে তিনি বুলবুলকে সম্মান দেওয়াকে যুক্তিসঙ্গত মনে করছেন।

তালিকাভুক্ত নেতারা বিভিন্নভাবে পদে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। কেউ ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, কেউ রাজশাহী থেকে হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

দলীয় সূত্রের মতে, রাজশাহী সিটি করপোরেশনে বিএনপির কেউ একজন প্রশাসক পাবে। ফলে মেয়র নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি নেতারা প্রশাসক পদেও সক্রিয় দৌড়ঝাঁপ শুরু করেছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়