পার্বতীপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৩, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

দিনাজপুরের ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এমপির মতবিনিময় সভ্ অনুষ্ঠিত। ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা প্রশাসন, দিনাজপুর এর আয়োজনে  পার্বতীপুর উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্য এ, জেড, এম রেজওয়ানুল হক এমপি, দিনাজপুর-৫ ( পার্বতীপুর -ফুলবাড়ি) অএ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় পরিচয় পর্ব সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সর্বোপরি এলাকার উন্নয়নে সকলে একযোগে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং

এলাকার স্বার্থে  সার্বিক উন্নয়েন সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়